১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:২৩ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা কামাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২১, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। শনিবার (২০এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মো. কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন থেকে বিএনপি’র রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। বিএনপি’র সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি যেহেতু বিএনপি’র কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করি, সেহেতু আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে আমার দল ও আমার দেশ বড়। আমার কাছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তাই আমি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আসন্ন ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান রিপন, জেলা বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, প্রবীন বিএনপি নেতা রেজাউল করিম বজলু, ফজলুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি শামছুল হক মিঠু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল হক জর্জ, পৌর বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আলম জনি, চরফরাদী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন মেম্বার প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোটগ্রহন ৮ মে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কুলিয়ারচরে রেললাইনে গৃহবধূর দ্বিখন্ডিত মরদেহ, স্বামী পলাতক

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি: খাদ্যমন্ত্রী

করিমগঞ্জ পৌর কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাকুন্দিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুলিয়ারচরে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হলেন আলহাজ্ব আলাল উদ্দিন

নান্দাইলে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত

শেখ হাসিনার অহংকার আর ক্ষমতার দাপট তার পতনের কারণ —কমলনগরে জামায়াত নেতা ড. রেজাউল