১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:৪৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ৭ জুয়াড়ী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৩০, ২০২২ ১১:২৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরকুর্শা গ্রামে গিয়াস উদ্দিন মেম্বারের বাড়ির মাসুদ মিয়ার ঘর থেকে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

সোমবার (২৯ আগষ্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মজিবুর মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চরফরাদী ইউনিয়নের চরকুর্শা গ্রামের মাসুদ মিয়ার নিজ ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করে। এই সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ তাস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, চরকুর্শা গ্রামের মৃত আ. রউফের ছেলে খুর্শিদ মিয়া (৬৫), মির্জাপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে কবির (৪০), চরফরাদী গ্রামের আলতাফ হোসেনের ছেলে সৈয়দ রুবেল (৩৮), চরকুর্শা গ্রামের মৃত আ. জব্বারের পুত্র ইউনুছ আলী (৩০), ঝাউগারচর গ্রামের শামছুল হকের ছেলে মিনহাজ (২৭), চরকুর্শা গ্রামের এমাদ হোসেনের ছেলে রুবেল মিয়া (৩৫), একই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে আ. আউয়াল (৫৫)।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের নামে মঙ্গলবার সকালে পাকুন্দিয়া থানায জুয়া আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

বীরমুক্তিযোদ্ধা সখিনা বেগমকে ঈদ উপহার দিলেন বাজিতপুরের ইউএনও ফারশিদ বিন এনাম

রামগতির বয়ারচরবাসীর আতংক আন্ত:জেলা ডাকাত সর্দার তেলি আবদুর রব

সুবর্ণচরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন

নান্দাইলে ভাতিজার বিরুদ্ধে চাচা-চাচি’র সাংবাদিক সম্মেলন

পাকুন্দিয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদ্যুৎ বিরম্ভনায় নির্ঘুম রাত কাটছে পাকুন্দিয়াবাসীর

কমলনগরের (বাংলাদেশি) যুবকের সৌদি আরবে মৃত্যু

কুলিয়ারচরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

মোবাইল ফোন প্রয়োজনে এসএসসি ও এইচএসসি দুই শিক্ষার্থীর আত্মহত্যা