১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ফলোআপ: রামগতিতে বহুল আলোচিত মাষ্টার জবিউল হোসেন হত্যা মামলার রায় আগামীকাল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বহুল আলোচিত মাষ্টার জবিউল হোসেন হত্যা মামলার রায়ের আগামীকাল ধার্য্য তারিখ ঘোষণা করেছে জেলা দায়রা জজ আদালত।

জানা যায়, আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামের কাদের হাজী বাড়ীর হাজী আবদুল কাদের মিয়ার ছেলে মাষ্টার জবিউল হোসেনের মালিকীয় ভোগদখলীয় পৈত্রিক জমিতে জোরপূর্বক মাটি কাটে কুখ্যাত ডাকাত পরিবারের সদস্য সন্ত্রাসী আলাউদ্দিন চৌধুরী গংরা। তিনি বাঁধা দিলে তারা চলে যায়। পরদিন তারা ফসলী জমি থেকে জোরপূর্বক মাটি কাটাতে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে স্থানীয় চিহিৃত জোরদার ও লাঠিয়াল পরিবারের আবদুর রশীদের ছেলে আলাউদ্দিন চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গরা মিলে অতর্কিত হামলা করে হত্যা করে মাষ্টার জবিউল হোসেনকে।

এ ঘটনায় নিহত মাষ্টার জবিউল হোসেনের ভাই আলহাজ নুরুল ইসলাম বাদী হয়ে আবদুর রশীদের ছেলে আলাউদ্দিন চৌধুরী, তোফাজ্জল বারীর ছেলে আবদুল্যা, মানিক হাওলাদারের ছেলে মাহবুব ওরপে মানু সহ ১৩ জনের নাম উল্লেখ করে রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-১৪ তারিখ : ২৩/০৬/২০০৯ খ্রি:।

নিহতের স্বজনরা জানায়, দ্বীর্ঘ ১৪ বছর মামলা চলার পর অবশেষে আগামীকাল রায়ের তারিখ ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালত।

নিহতের ছেলে খালেদ মোশাররফ, মেয়ে সুলতানা বেগম ও রোকেয়া বেগম সহ পরিবারের লোকজন এ হত্যা মামলায় ন্যায় বিচার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাকুন্দিয়ায় সাহিত্য সংসদ এর মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু, রাষ্ট্রপতির শোক

রামগতিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে রিমেন কর্মসূচির উদ্বোধন

কুলিয়ারচরে জুয়েলারি ব্যবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা

রামগঞ্জে বিদ্যালয় শ্রেণী কক্ষে তালা ঝুঁলিয়ে শিক্ষক অপসারণ দাবী

রামগতি ঢাকা রুটের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে নিহত-১

রামগঞ্জে জোরপূর্বক গাছ কেটে সম্পত্তি দখল

রামগতিতে পাবলিক লাইব্রেরী পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ