২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:২৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৯, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে হত্যা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান মেরাজ-সহ ৭ আসামির একদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জুন) দুপুরে আসামীদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) মামলার তদন্ত কর্মকর্তা সোয়েব খান ২৩ জুন তাদের রিমান্ড আবেদন করলে আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাঘা থানা পুলিশের ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেফতার ৭ আসামিকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এরআগে ২৩ জুন সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদি হয়ে দ্রুত বিচার আইনে ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বৃহস্পতিবার একদিনের রিমান্ড মুঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ।

উল্লেখ্য, ২২ জুন সকাল ১০টার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী সমর্থক আহত হন। এরই মধ্যে সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবলু চারদিন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কলেজ ক্যান্টিন-ডাইনিংয়ে ছাত্রলীগের বাকি পৌনে ২ লাখ টাকা

পাকুন্দিয়ায় আড়াই মাসেও মজুরি মেলেনি ২১৪৪ জন শ্রমিকের

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

হোসেনপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

রামগতিতে শত বছরের চলাচলের রাস্তা কেটে দিলেন দারোগা

কমলনগরে বিত্ত আর পদবী ছাড়াই সাহেবের হাটে জনপ্রিয় চেয়ারম্যান আবুল খায়ের

হোসেনপুর উপজেলা হাসপতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা পুলিশের ঈদ-উল-ফিতর উদযাপন

পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত