৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:০৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬ইং) বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি’র রামদয়ালস্থ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন এবং রামগতি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মুর্তজা আল আমিন।

রামগতি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ্ মো. শিব্বির, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম শাহিন, রামগতি পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. করিম মাস্টার, সদস্য সচিব মাহবুবুর রহমান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সায়েদুল বারীর মির্জা, জহির উদ্দিন বাবর ও অ্যাডভোকেট আশিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, যুগ্ম আহ্বায়ক পারভেজ খান এবং আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়নসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতি পৌর জামায়াতের বিশাল সহযোগী সদস্য সমাবেশ

ইটনায় সোনালী ফসলে ভরা আমনের মাঠ মাড়াই ও কর্তনে ব্যস্ত কৃষক

কমলনগরে নববধূ শ্বশুর বাড়ি নিয়ে গেলেন ২শ’ বই, গড়তে চান বউ-শ্বাশুড়ি লাইব্রেরি

কমলনগরে জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাবে একটি গ্রাম

হোসেনপুরে বাজার মনিটরিং ও যানযট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ

রামগতি জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

সেতুর কাজ ফেলে ঠিকাদার উধাও; চরম দুর্ভোগে হাজারো যাত্রী

পাকুন্দিয়া জি-নাইন কলা চাষ করে লাখপতি আলাউদ্দিন

কিশোরগঞ্জে পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর

রামগঞ্জে ১০ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত