২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:৫৮ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র আহত, প্রতিবাদে সড়ক অবরোধ অগ্নিসংযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৭, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা:  লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেন। রোববার (২৬ এপ্রিল ২০২৬ ইং) উপজেলার বড়খেরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এঘটনায় আহত শিক্ষার্থীর অভিভাবক মো. নুরুল ইসলাম বাদি হয়ে রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের সামনে কয়েকটি কিশোর গ্যাং গ্রুপ সংঘবদ্ধ হয়ে আড্ডায় মেতে উঠে। এ চক্রটি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে নানা কটুক্তি ও মেয়েদের ইভটিজিং করে আসছে প্রতিনিয়ত।

গত ২২ এপ্রিল সকালে দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বি ও পলক চন্দ্র দাশ সহ তাদের সহপাঠীদের নিয়ে কটুক্তি করে কিশোর গ্যাংয়ের সদস্য মো. রায়হান, মো. তাওহীদ ও তাওসীম সহ ৪-৫ জনের একটি গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুপুরে দেড়টার দিকে স্কুল ছুটির পর দশম শ্রেণির শিক্ষার্থী মো. রাব্বিকে তারা এলোপাতাড়ি মারধর করে। এর আগে ২১ এপ্রিল শিক্ষার্থী পলক চন্দ্র দাশকেও কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেন। এ নিয়ে স্কুলটির দুইজন ছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে।

এসময় সড়কে টায়ার জালিয়ে অগ্নিসংযোগ করে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য রায়হান ও মো. তাওহীদ সহ তাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অভিযুক্ত রায়হান উপজেলার চররমিজ ইউনিয়নের বিবিরহাট এলাকার মো. মেহেরাজের ছেলে। অপর দুই অভিযুক্ত মো. তাওহীদ বড়খেরী ইউনিয়নের কালাপন্ডিতের হাট এলাকার মো. মিলাদের ছেলে আর তাওসীম একই এলাকার মো. ফেরদাউসের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, দায়ীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। স্কুলের সামনে কোন কিশোর গ্যং বা বখাটেদের দেখা মাত্র পুলিশের সহায়তা নিতে বলা হয়েছে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী ও বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে জখম

রামগতিতে চোর সিন্ডিকেটের কাছে অসহায় গ্রামবাসী

পত্নীতলায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

রামগতিতে “আ. লীগের কাউন্সিলর তালিকায় বিএনপি’র ২৪ নেতা” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

রাজশাহীতে কেটে পিস হিসেবে বিক্রি হচ্ছে ইলিশ

রামগতিতে দুর্যোগে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ

কুলিয়ারচরে কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ পেলো স্কুল-মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী

রামগতিতে ১২ টি মন্ডপে দুর্গাপুজার মাঙ্গলিক উৎসবের আয়োজন

নান্দাইলে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা সহ আটক ২