১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৪০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে শহীদ শেখ রাসেল দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৮, ২০২২ ১১:০২ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “শেখ রাসেল নির্মলতার প্রতিক, দুরন্ত প্রাণবন্ত নির্ভিক” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতার কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২।

মঙ্গলবার (১৮অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী ভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা প্রশাসন, পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ উপলক্ষে আয়োজিত র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চর আলগী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

ইটনায় বয়স্ক ও বিধবা ভাতা অন-লাইনে আবেদনের সংখ্যা ৬২৬০ টি

কমলনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

পাটোয়ারী হাট ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় এবিএম আশরাফ উদ্দিন নিজান

কমলনগর কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও নগদ অর্থ প্রদান

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী কলেজ ক্যান্টিন-ডাইনিংয়ে ছাত্রলীগের বাকি পৌনে ২ লাখ টাকা

পাকুন্দিয়া দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন নাজমুল হুদা রুবেল

রামগতি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ