২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৫৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে হেফজখানা নির্মান কাজে বাধা, দু’পক্ষের হামলায় আহত-৭

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৫, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
রামগতিতে হেফজখানা নির্মান কাজে বাধা, দু’পক্ষের হামলায় আহত-৭

গোলাম রব্বানী, রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে ভাড়াটে সন্ত্রাসী এনে একটি হেফজখানা মাদরাসার জমি দখল ও নির্মাণ কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হওয়ার খরব পাওয়া গেছে।

বুধবার (৩ জুন ২০২৬ইং) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রব রোড নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে উপজেলার চরআলগী ইউনিয়নের রব রোড এলাকার মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন ৬৩ শতক জমি ক্রয় করেন বীরমুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীন। বুধবার (৩ জুন ২০২৬) সকালে ক্রয়কৃত ওই জমিতে নির্মাণ কাজের জন্য মাটি ভরাট করতে গেলে স্থানীয় সোলাইমান দফাদারের ভাড়াটে লোকজন নির্মাণকাজে বাধা দিয়ে হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় হামলায় উভয়পক্ষের ৭ জন আহত হয়। জমির মালিক হাজী জামাল উদ্দীন, ছেলে সুমন, পথচারী মামুন, প্রতিপক্ষের মরিয়ম বেগম, শরীফা খাতুন, সাকিবুর রহমান ও সুরমা আক্তার আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিক চিকিৎসা দেওয়া হয়। তবে এলাকাবাসীর দাবি, চরাঞ্চলের শিক্ষাবিমুখ ছেলে মেয়েদের ভবিষ্যত চিন্তা করে দ্রুত শান্তিপূর্ণ সমাধান এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা করতে আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের সার্বিক সহায়তা চান তারা।

ভুক্তভোগী হাজী জামাল উদ্দীন বলেন, হেফজখানা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে তিনি এ জমি ক্রয় করেছেন। সন্ত্রাসী গোষ্ঠী জমি গুলো দখলে নিতে চায়। স্থানীয় পর্যায়ে একাধিক সালিশে জমির মালিকানা বিষয়টি নিষ্পত্তি হলেও কোন রকম ন্যায্য হিস্যা ব্যতীত জমি দখলের পাঁয়তারা করছেন চৌকিদার সোলাইমান গংরা। আজকে আমরা কাজ করতে গেলে তাদের ভাড়াটে লোকজন দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে আমাদেরকে।

অভিযুক্ত সোলাইমান দফাদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন, দু’পক্ষের মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দু’পক্ষের কাগজপত্র দেখে।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

হোসেনপুরে এমপি লিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগতিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা, শিক্ষার্থীদের মানববন্ধন

উপ-সম্পাদকীয়: টেকনাফ বাংলাদেশের অন্যতম বিখ্যাত পর্যটন এলাকা

চর রমিজ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

কুলিয়ারচরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

তাড়াইলে জেঁকে বসেছে শীত

নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গরু বিতরণ করেন এমপি তুহিন

কুলিয়ারচরে আ.লীগ সভাপতি হত্যার মামলার মূল আসামীকে নৌকার মনোনয়ন