২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৪৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে কেসিএল’র খেলার ড্র ও ট্রফি উন্মোচন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২২, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র সিজন-২ এর খেলা ড্র ও ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে শতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের আয়োজনে এ ড্র ও ট্রফি উন্মোচন করা হয়।

কেসিএল খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ওয়েলকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন মিস্টার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সহ-সভাপতি সানা উল্লাহ সানু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, ‎লক্ষ্মীপুর হাইফাই ক্রীড়াচক্রের পরিচালক মাহবুবুর রহমান, কলেজ রোড ক্রীড়া সংঘের সভাপতি এমরান হোসেন রাজু, উপজেলা একাদশ ক্লাবের উপদেষ্টা মাকছুদুর রহমান, রাজিব দেবনাথ, ‎মেডিক্যাল টিমের প্রতিনিধি এমরান হোসেন, ‎স্পন্সর মীর হোসেন মারুফ, আমজাদ হোসেন শামিম ও জাহেদ হোসেন মিঠু।

কেসিএল খেলা পরিচালনা কমিটির সদস্য এড. এমরান হোসেন নিখিলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, সদস্য‎ মো. আবদুল্লাহ আল ফারুক জুয়েল, ইলিয়াছ হোসেন, রেদোয়ান হোসেন বাহার, ওসমান গনি, মাইদুল ইসলাম শামিম, আকরাম হোসেন অরুন।

‎এছাড়াও দলীয় ম্যানেজারদের মধ্যে বক্তব্য রাখেন এড. ফখরুল ইসলাম, শামছুল আলম নিশাদ, আবদুস সোবহান, মো. জোবায়ের হোসেন, মো. রাসেল, শাকের তালুকদার, জহির উদ্দিন বাবর, নাদির হোসেন সজল, আশরাফ উদ্দিন শাইন, মো. ইমতিয়াজ, নাসির খান, মাজহার হোসেন, আকরাম হোসেন পটু, মাইন উদ্দিন ও মো. ওয়াসিম প্রমুখ।

‎প্রবাসীদের সম্মার্থে কেসিএল গত বছর বর্ণাঢ্য আয়োজনে এ খেলা শুরু হয়। এ বছর সিজন-২ তে ২৬টি দল অংশ গ্রহন করে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটের হাতে শিক্ষক লাঞ্চিত প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

কমলনগরে বিবাহিত-অছাত্র দিয়ে কমিটি দেয়ায় দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত

হোসেনপুরে আগুনে ভষ্মিভূত ২টি ঘর: ১০লাখ টাকার ক্ষয়-ক্ষতি

অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক আহত

সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেফতার

পাকুন্দিয়া নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশের কাতারে ২৫তম হবে বাংলাদেশ -পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. সারু

রমজানে অসহায় বঞ্চিত ও এতিমদের পাশে থাকবে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরাম