১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:২২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে পাঁচটি ইউনিয়নেই নৌকার প্রার্থী জয়ী

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৯, ২০২১ ১১:১৪ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: তৃতীয় ধাপের কিশোরগঞ্জের কুলিয়ারচর ইউপি নির্বাচনে পাঁচটি ইউনিয়নেই নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে এগারোটার পর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, কুলিয়ারচর উপজেলায় পাঁচটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এদের মধ্যে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক আবু বাক্কার (নৌকা) প্রতীকে পায় ৫,৮৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুজ্জামান স্বতন্ত্র (আনারস) প্রতীকে পায় ৫,০০৪ ভোট, উছমানপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম ক্বারী (নৌকা) প্রতীকে পায় ৫,৯৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেলিম মিয়া স্বতন্ত্র আনারস প্রতীকে পায় ১,৬৪৩ ভোট, ছয়সূতী ইউনিয়নে কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন (নৌকা) প্রতীকে পায় ১২,০০১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান জসীম স্বতন্ত্র চশমা প্রতীকে পায় ৪,৮৬২ ভোট, সালুয়া ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির পুত্র মোহাম্মদ কাইয়ুম (নৌকা) প্রতীকে পায় ৫,০৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউসুফ মিয়া স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীকে পায় ৪,২৮১ ভোট ও ফরিদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম আজিজ উল্লাহ (নৌকা) প্রতীকে পায় ৪,৩৪০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ মিয়া স্বতন্ত্র চশমা প্রতীকে পায় ২,৩৭৭ ভোট।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন ও সাধারণ সদস্য পদে ১ শত ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এতে মোট ভোটার ছিল ৯৮ হাজার ৭ শত ৫১ জন, এতে পুরুষ ৫০ হাজার ১ শত ১৯ জন ও নারী ভোটার ছিল ৪৮ হাজার ৬ শত ৩২ জন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে শেখ রাসেল দিবস উদযাপন

আমার রাজনীতি হচ্ছে গণ মানুষের জন্য: আ স ম রব

কুলিয়ারচরে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের বাড়িতে বীর নিবাস নির্মাণ শুভ উদ্বোধন

রামগতি ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

কমলনগরে সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করেছেন আওয়ামী লীগ নেতা

রামগতিতে দেশীয় অস্ত্র দুই ডাকাত আটক, গণ চুরির হিড়িক

নান্দাইলে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

২৪ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “রামগতি উৎসব”—২০২৬

কমলনগরে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন

পাকুন্দিয়ায় দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশন আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত