৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৪৪ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর থানার মোহাম্মদ গোলাম মোস্তফা কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১, ২০২১ ১২:২১ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নভেম্বর মাসে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এ ঘোষণা দেন। পরে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত ওসিকে ক্রেস্ট ও সনদ প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আমি মাত্র দুই মাস আগে কুলিয়ারচর থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ও স্থানীয় সকলের সহযোগিতায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করা এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সৃজনশীল উদ্ভাবন স্বপ্নযাত্রা ও হেলথ কার্ড

কমলনগরে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা, আহত-১৬

কমলনগরে বৃষ্টির জন্যে “সালাতুল ইসতেসকা” পড়া হয়, মোনাজাত শেষে বৃষ্টি শুরু

বিশিষ্টজনদের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার

রামগতিতে বজ্রপাতে এক জেলে নিহত

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

পত্নীতলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

কমলনগরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

নান্দাইলে বিদ্রোহী প্রার্থীর হাতে নৌকা প্রতীক; তৃণমুলে ক্ষোভ