৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়।

উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রাটি এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের কেন্দ্রিয় সভাপতি দিলিপ রবিদাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন সূত্রধর, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অন্তর চন্দ্র সরকারসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি পালনে পৌরসদরের শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলে অসহায়ের জমিতে জোরপূর্বক পাটিবাঁধ, সংঘর্ষের আশংকা

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগতি-কমলনগরে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না: জোটের প্রার্থী তানিয়া রব

হোসেনপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রামগতিতে বিপুল ভোটে সোহেল চেয়ারম্যান পুনরায় নির্বাচিত

নান্দাইলে আজিজুল হক কল্যাণ স্ট্রাস্টের উদ্যোগে ২শতাধিক কম্বল বিতরণ

৩০ অক্টোবর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন, উদ্বোধন করবেন আইন উপদেষ্টা

রামগতিতে জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুরে নদী-খাল খনন ও পুনঃখননে প্রস্তুতি নিয়েছে সরকার

রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজের অধ্যাপকের বিদায় অনুষ্ঠিত