১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৪:৫২ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) বিকল্পধারা মান্নান সহ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৫, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে ঋণখেলাপির অভিযোগে বিকল্পধারার মহাসচিব ও বর্তমান সাংসদ আব্দুল মান্নান ও জাল স্বাক্ষরে জনসমর্থন প্রমাণিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ ডিসেম্বর) নোয়াখালী-৪ আসন থেকে আবদুল মান্নানের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সভায় রিটার্নিং কর্মকর্তা জানান, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপির অভিযোগ রয়েছে।

এছাড়া, তিনি তিন কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান এক পার্সেন্ট জনসমর্থনের মধ্যে লটারির মাধ্যমে ১০ জনের সমর্থন যাচাই মধ্যে ৭ জনের জনসমর্থন ভুয়া প্রমানিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার পালোয়ান বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ১০জন ভেটারের সমর্থনের মধ্যে ৭ জনের ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে তিনি জানান।

এ আসনে নৌকার সমর্থিত প্রার্থী ফরিদুন নাহার লাইলী, সাবেক আওয়ামী লীগের এমপি আবদুল্লাহ আল মামুন, ইস্কাদার মীর্জা শামিম, জাসদ (ইনু) মোশাররফ হোসেন, মাহমুূদা বেগম, মো. সোলাইমান ও মাহবুবুর রহমান মনোনয়নপত্র জমা দেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির জমিদারহাট বাজরে আগুনে ৮ দোকান পুড়ে ছাই

রামগতি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৈয়ব আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রামগঞ্জে আগুনে পুড়ে ছাই ৯ ব্যবসা প্রতিষ্ঠান

কমলনগরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার আয়োজন

কমলনগরে চর কাদিরা ইউপি জামায়াতের ইফতার মাহফিল

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

কমলনগরে যুবক অপহরণ, ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি

রামগতিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের সাংস্কৃতিক সন্ধ্যা

নান্দাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

এমপি শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টায় টেকনাফে পুনরায় চালু হলো সিজারিয়ান সেবা