১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ সন্ধ্যা ৬:২৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগর উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৫, ২০২৬ ২:১০ পূর্বাহ্ণ

কবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: ​লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬ইং) বিকেলে হাজিরহাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান এম.পি এর সভাপতিত্বে ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনকল্যাণে দলের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) মাননীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এমপি, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ​এ্যাড. হাছিবুর রহমান হাসিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

​বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশ, জাতি এবং দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত সকলে দলমতনির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইফতারে শরিক হন।

কমলনগর ​উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ কয়েক হাজার সাধারণ মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে গাঁজা সহ একজন কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ

নান্দাইলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশু বাচঁতে চায় ॥ সাহায্যের আবেদন

হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান

রামগঞ্জে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

কুলিয়ারচরে জুলাই শহীদদের স্বরণে নাম ফলক উন্মোচন ও বৃক্ষরোপন

পাকুন্দিয়ায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে সুপারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

নৌকার ভোট ওপেন মারতে হবে

কমলনগরে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরল কৃষকের ৪টি গরুসহ ২২৫ টি গবাদিপশু

নান্দাইলে মামলা দায়ের করায় প্রতিপক্ষের হুমকীর আতংকে বাদীর পরিবার