১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৩৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ওয়ারিয়র্স ক্লাবের কমিটি গঠন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৯, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন কমলনগর ওয়ারিয়র্স ক্লাবের কমিটি পুর্নগঠন করা হয়েছে। দীর্ঘ ১৯ বছরে পদার্পণ করেছে সামাজিক ও ক্রীড়া ভিত্তিক এ সংগঠন।

সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার চর লরেঞ্চ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘স্থায়ী কমিটি’র সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫ম বারের মতো পূর্ণাঙ্গ ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি জানুয়ারি- ২০২৩ খ্রিঃ থেকে ডিসেম্বর- ২০২৪ পর্যন্ত ২ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। চার স্তরে বিন্যস্ত (কার্যনির্বাহী পরিষদ, পরিচালক পরিষদ, স্থায়ী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ) কমিটি ঘোষণা করা হয়।

কমলনগর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিচক্ষণ সংগঠক ও উদার সমাজকর্মী ওয়ারিয়র্স ক্লাবের বর্তমান সফল সাধারণ সম্পাদক রেদওয়ান হোসাইন কে কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সভাপতি এবং সক্রিয় ও দক্ষ ক্রীড়া সংগঠক, এন কে নাহিদ কে সাধারণ সম্পাদক ও হোসেন শাকিল কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমলনগর উপজেলার পরিচ্ছন্ন রাজনীতিক সাইফুল ইসলাম স্বাধীন কে ‘স্থায়ী কমিটির’ চেয়ারম্যান এবং ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন সোহাগ কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ওয়ারিয়র্স ক্লাব এর প্রতিষ্ঠাতা বিগত ১৮ বছরের সফল সভাপতি আবদুল্লাহ আল ফারুক জুয়েল কে পরিচালক পরিষদের মহাপরিচালক হিসেবে এবং হোসেন কে উপ-মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন কে প্রধান উপদেষ্টা ও ইসলামি ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ছানা উল্লাহ কে উপ- প্রধান উপদেষ্টা, উপদেষ্টা হিসেবে মহি উদ্দিন মাহমুদ (ব্যাংকার), আবদুর রহমান সেলিম (প্রধান শিক্ষক) মাহবুবুল ইসলাম দোলন, গিয়াস উদ্দিন মোল্লা, সানা উল্লাহ সানু (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), কাজী মুহাম্মদ ইউনুছ (দৈনিক ইনকিলাব), আমজাদ আমু (ভোরের বানী), মিরাজ হোসেন শান্ত, ডা. জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, ইসমাইল মেহেদি, আদিল মাহমুদ, হারুনুর রশীদ মেম্বার, ফখরুল ইসলাম মেম্বার, আলমগীর মেম্বার, মো. বাহারকে মনোনীত করা হয়।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাঁদের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে কমলনগর ওয়ারিয়র্স ক্লাবকে ক্রীড়া ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা উপজেলার সকল সামাজিক ও ক্রীড়া সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় শরীফ হত্যা মামলায় ৪জন গ্রেপ্তার, ইউপি চেয়ারম্যানসহ আসামি ২৩

আসম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

ঈশ্বরগঞ্জে প্রহরীকে বেঁধে রেখে সাবেক এমপি’র ফ্যাক্টরিতে লুটপাট

ঈশ্বরগঞ্জে প্রহরীকে বেঁধে রেখে সাবেক এমপি’র ফ্যাক্টরিতে লুটপাট

রায়পুর ৬নং কেরোয়াবাসী হাজী ফিরোজকে নৌকার প্রার্থী ও ইউপি চেয়ারম্যান হিসেবে চায়

পাকুন্দিয়ায় মুখলেছুর রহমান বাদলের নির্বাচনী জনসভা

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর-৪ এবিএম আশরাফ উদ্দিন নিজান এর হাতেই ধানেরশীষ

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কার্যকরী কমিটি