২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:১৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে চর লরেঞ্চ বাজারে একাধিক চুরির ঘটনায় বাজার কমিটির সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৪, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ

মিজানুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার, কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স বাজারে একাধিক দুর্র্ধষ চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি টহল জোরদারের দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে রবিবার বিকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বাজারের বিভিন্ন দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের অন্ধকারে সংঘটিত এসব চুরির ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরচক্র সহজেই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজার এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধির দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা জানান, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন। একইসঙ্গে তারা প্রশাসনের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক আবদুর রহমান পাটওয়ারী, মহিন, ইসমাইল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে একই দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ী মহল পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে অবিলম্বে সিসিটিভি ফুটেজ রেকর্ড খোঁজে চোরের দলকে চিহ্নিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এসময় বক্তব্য রাখেন জসিম লস্কর, ডা. ইউসুফ, মাওলানা আমিনুল ইসলাম, মিলন লস্কর প্রমুখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন গ্রেফতার

কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কমলনগরে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপি’র ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান পায়নি পরিবার

পাকুন্দিয়ায় ২৬টি বাজারে নৈশপ্রহরীদের সাথে পুলিশের মতবিনিময় ও রিফ্লেক্টিং ভেষ্ট প্রদান

রামগঞ্জ সরকারী কলেজের প্রফেসর ফজলে এলাহীকে অপসারনের দাবি

রাজশাহী মহানগরীতে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রামগতি যুবদল নেতাদের পদপ্রাপ্তি

পাকুন্দিয়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন