১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:৫৩ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সচেতনতায় ড্যাবের র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২২, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে সচেতনতা র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার(২১ অক্টোবর) সকালে ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে কলেজ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলা ড্যাব সভাপতি ডা. মো. মজিবুর রহমান। জেলা ড্যাব সাধারণ সম্পাদক ডা. এস.কে.এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম আহসান জুয়েল, জেলা ড্যাব এর সাবেক সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সহকারী প্রক্টর ও জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খালিদ আসাদ। জেলা ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মীর নূর-উস-সাদ সৈকত এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে ড্যাব নেতা ডা. ফেরদৌস আহম্মেদ চৌধুরী লাকী, ডা. মো. আজিজুল হক, ডা. মো. মোশরাফ হোসেন, ডা. মো. আতাউর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।

এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তদের চিকিৎসা এবং প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা। আলোচনা সভা শেষে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে র‌্যালি এবং লিফলেট বিতরণ করেন ড্যাব নেতৃবৃন্দ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে চর পাগলা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা’র ৪০ বৎসর পুর্তি অনুষ্ঠান

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির ইফতার ও দোয়ার মাহফিল

কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন

কুলিয়ারচরে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ-১৮

কমলনগরে ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে ৫ জনের মনোনয়ন বাতিল

জনগনের ইচ্ছার প্রতিফলনই হবে আমার আগামীর নির্বাচন—এবিএম আশরাফ উদ্দিন নিজান

স্ত্রীর যৌতুক মামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কারাগারে

হোসেনপুরে সম্মেলন উপলক্ষে আ’ লীগের বর্ধিত সভা

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন আর নেই

টেকনাফে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান ব্যবসায়ী গুরুতর আহত