২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:১৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৮, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে শহরের নিউ টাউন এলাকার একটি বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিউ টাউন এলাকার শরীফুল ইসলামের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন।

আমিনুল ইসলামের শ্যালক ইয়াসিন মিয়া জানান, গতকাল (সোমবার) দুপুরে সর্বশেষ মা ও স্ত্রীর সাথে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা কিশোরগঞ্জের পুলিশকে জানালে তারা গিয়ে বাসার দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও তার সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতর গিয়ে আমিনুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ইয়াসিন মিয়া আরও জানান, ঈদের ছুটিতে স্ত্রী ও তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। সাত দিন থেকে স্ত্রী ও মেয়েকে বাড়িতে রেখে আবারও কর্মস্থলে ফেরেন আমিনুল। কিন্তু কী কারণে এমনটা হলো কিছুই বলতে পারছেন না তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

পাকুন্দিয়ায় ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রামগতিতে ব্যবসায়ীকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম

রামগতিতে ওয়ার্ড বিএনপি সেক্রেটারীকে কুপিয়ে জখম

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন

কুলিয়ারচরে জুয়েলারি ব্যবসায়ীদের সাথে ওসি’র মতবিনিময় সভা

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

রামগতিতে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ টি দোকান পুড়ে ছাই, আহত- ৫