২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় আশ্রয়ন প্রকল্পের কিশোরী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৯, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মিলন রবিদাস (৩৫)। তিনি শিমুলিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার বাবার নাম মৃত বলরাম রবিদাস। শুক্রবার রাতেই ভুক্তভোগির বাবা মো. মল্লিক মিয়া বাদী হয়ে মিলন রবিদাসকে আসামী করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিমুলিয়া জামতলা মোড়ে ভুক্তভোগির বাবা মল্লিক মিয়ার একটি চায়ের দোকান রয়েছে। ওই দোকানের পাশেই একটি ঘর ভাড়া নিয়ে মিলন রবিদাস একটি সেলুনের দোকান দেয়। ভুক্তভোগী ওই কিশোরী চায়ের দোকানে গিয়ে তার বাবার কাজে সহযোগিতা করত। এই সুবাদে মিলন রবিদাসের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে মিলন রবিদাস তাকে বিভিন্ন সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মিলন রবিদাস ওই কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবারও ওই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। খবর পেয়ে এলাকার উত্তেজিত জনতা মিলন রবিদাসকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার হওয়া ওই যুবককে শনিবার দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

রামগতির মেঘনা নদীতে ২২ দিন মাছ ধরা বন্ধ

ইটনায় বয়স্ক ও বিধবা ভাতা অন-লাইনে আবেদনের সংখ্যা ৬২৬০ টি

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ

পরকীয়া প্রে‌মের জে‌রে স্বামী‌কে হত্যার দা‌য়ে স্ত্রী ও প্রে‌মিক‌কে মৃত্যুদ‌ন্ডের রায় দি‌য়ে‌ছেন আদালত

রামগতিতে স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন

পাকুন্দিয়ায় মাসব্যাপী সার্কাস ও পল্লী বাণিজ্য মেলার উদ্বোধন

জাতিগত পেশা ছেড়ে ভিন্ন পেশায় ইটনার ঋষি পাড়ার লোকজন

পাকুন্দিয়ায় মেয়র, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এমপি’র মতবিনিময়

অষ্টগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল