৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:২১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

হোসেনপুরে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৯, ২০২২ ১১:২৪ অপরাহ্ণ

মো. জাকির হোসেন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে।

শনিবার ভোর থেকে শুরু হয়ে সকাল ১২টা পর্যন্ত এ উৎসবের আয়োজন করে হোসেনপুর সর্বজনীন অষ্টমী স্নানোৎসব উদযাপন কমিটি।

হোসেনপুর সর্বজনীন অষ্টমী স্নানোৎসব উদযাপন কমিটির আহবায়ক ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংর্কীতনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন। জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূূূূণ্যার্থীরা অংশ নেন উৎসবে।

অষ্টমী স্নান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, হোসেনপুর সর্বজনীন স্নানোৎসব উদযাপন কমিটির রামকৃষ্ণ মোদক, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ তাপস দেবনাথ প্রমুখ।

এ উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর, ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও কাচারী মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বাঁধা উপেক্ষা করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রামগতিতে শিক্ষকদের অবহেলায় ৯ শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিত

করিমগঞ্জ বাসীকে পবিত্র “ঈদ-উল-আযহার” শুভেচ্ছা জানিয়েছেন তদন্ত (ওসি) জয়নাল আবেদীন

চট্টগ্রামস্থ রামগতি-কমলনগর উপজেলা সমিতির ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হাতিয়ার ‘চর’ থেকে কমলনগরের যুবক নিখোঁজ

রামগতির মেঘনায় মাছ শিকার, ২১ জেলের জরিমানা

রামগতির চর গাজী ইউপি নির্বাচনে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা

রামগতি পৌর জামায়াতের বিশাল সহযোগী সদস্য সমাবেশ

পত্নীতলায় দলিত/আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নান্দাইলে আলোচনা সভা