১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৬:৪০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে শ্বশুরবাড়ির পাশে সয়াবিন ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি: শ্বশুরবাড়ির পাশে সয়াবিন ক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ লক্ষ্মীপুর জেলার কমলনগরে একটি সয়াবিন ক্ষেত থেকে মো. কাশেম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি ওই যুবকের শ্বশুরবাড়ির পাশে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

কামেশের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার তার ছেলে শ্বশুরবাড়ির উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আরাফাত বলেন, মঙ্গলবার বিকেলে কাশেম তার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যান। সকালে শ্বশুর বাড়ির পাশের একটি ফসলি ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। এটি হত্যাকা- হতে পারে।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বলেন, কাশেমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাক-মুখে রক্ত দিয়ে রক্ত বের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

তাড়াইলের বাজার শীতের সবজিতে ভরপুর স্বল্প আয়ের মানুষের স্বস্তি

পাকুন্দিয়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত

ইউপি নির্বাচন: রায়পুর প্রশাসনে প্রার্থীদের একরাশ অভিযোগ

রামগঞ্জে বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

পাকুন্দিয়ায় ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কমলনগরে সামাজিক উন্নয়নে ‍‌‌‍‌‌‌“অগ্রযাত্রা ফাউন্ডেশন” এর মতবিনিময়

করিমগঞ্জে ডাঃ জেহাদ খাঁনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় সাংবাদিকসহ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নামে মামলা

লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন

সুবর্ণচরে শিক্ষক পরিবারের বসতবাড়ি দখল ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন