২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৫:০৪ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সাঁড়াশি অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নিরাপদ সড়ক ও যানজট নিরসনের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নান্দাইল হাইওয়ে থানা পুলিশ। দিন দিন নিষিদ্ধ যান চলাচল বেড়ে যাওয়ার কারনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করা হয়।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান জানান, অদ্য ১৮/০৯/২০২১ খ্রি. তারিখ হইতে আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার মুক্ত করতে সাড়াঁশি অভিযানে নেমেছে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ।

আঞ্চলিক মহাসড়কে থ্রী হুইলার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শাখা-প্রশাখা ও সংযোগ সড়কসহ মহাসড়কে থ্রী হুইলার চলাচল করে। নিষিদ্ধ এই যন্ত্রদানবের কারণে আঞ্চলিক মহাসড়কে মাঝে মধ্যে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলার দমনে এই অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যেই নান্দাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম যেমন, মাইকিং, লিফলেট বিতরণ, পরিবহন শ্রমিকদের প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি কার্যক্রমের ফলে আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনা এবং থ্রি হুইলারের সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে।

নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ নান্দাইল হাইওয়ে থানার এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়নে তৃণমূল বর্ধিত সভার মাধ্যমে নৌকার প্রার্থী বাছাই

কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল

কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল

সুবর্ণচরে রামগতির ভূমিদস্যুদের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন

রামগঞ্জে ৫ম শ্রেনীর ছাত্রকে পিটিয়ে আহত

পকেট কাউন্সিলর তালিকা বাতিলের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

টেকনাফে জনতা ব্যাংক PLC শাখার বিরল অর্জন: সম্পূর্ণ খেলাপি ঋণ-মুক্ত হয়ে সেবায় নতুন দৃষ্টান্ত

কমলনগর কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ ও নগদ অর্থ প্রদান

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

তাড়াইলে অবৈধ রিং ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চরবাদাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত বদ্ধপরিকর; দিদার উদ্দিন রাজু