১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:০৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

শেখ হাসিনার অহংকার আর ক্ষমতার দাপট তার পতনের কারণ —কমলনগরে জামায়াত নেতা ড. রেজাউল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৮, ২০২৪ ৯:২১ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর) সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে তার সীমাহীন অন্যায়, অহংকার আর ক্ষমতার দাপটই ধ্বংস করেছে। জামায়াত নেতারা সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। আর শেখ হাসিনা কাপুরুষের মতো পালিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে ষড়যন্ত্র করে চলেছে। সরকারের উচিত দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তিনি শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জামায়াত আয়োজিত ঐতিহাসিক পল্টন ট্র‍্যাজেডি দিবস উপলক্ষে কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা জামায়াত ভারপ্রাপ্ত আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, জামায়াত উপজেলা সেক্রেটারি জামাল উদ্দিন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মিজানুর রহমান মানিক, এডভোকেট আব্দুল্লাহ আল মারজান, তাসনিম আলম, আব্দুল আহাদ, সাইয়েদ আনোয়ার, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মাসরুরের ছোট ভাই মো. হুমায়ুন প্রমুখ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

সুবর্ণচরে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালী

লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন

রামগতিতে দুর্যোগ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

ইটনায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

পাকুন্দিয়ায় ২৬টি বাজারে নৈশপ্রহরীদের সাথে পুলিশের মতবিনিময় ও রিফ্লেক্টিং ভেষ্ট প্রদান

হোসেনপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

এ সরকারের আমলেই তিন হাজার একশত কোটি টাকার মেঘা প্রকল্পে বাঁধ নির্মাণ হচ্ছে—পানি সস্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি