৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:০৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

সুবর্ণচরে ভূমিহীন নেতার সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ

দিদারুল আলম, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে কুচক্রী মহলের ঢালাও ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার চর জুবিলী ইউনিয়নের ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিনে সফি চৌধুরীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তিনি।

এসময় আবুল কালাম সফি চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন , গত ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর একটি কুচুক্রি মহল অন্যায়ভাবে তার বসতবাড়ী দোকানঘর ও তার ছেলেদের উপর হামলা করে। হামলাকারীরা ইতিপুর্বে আওয়মী রাজনীতি করলেও হাসিনা পতনের পর রুপ পরিবর্তন করে তার সাথে এহেন ঘটনা ঘটায়। হামলার সময় তার দোকান থেকে নগদ টাকাসহ লুটপাট করে। এসময় মোটা অঙ্কের চাঁদা দাবী করে তারা। পরে চাঁদা না দেয়ায় তার বিরুদ্ধে বিএনপি’র সাথে একত্রিত হয়ে তার বিরুদ্ধে ২টি হত্যা মামলা ও ১টি বন বিভাগের মামলা করে হামলাকারীরা।

আবুল কালাম সফি চৌধুরী এসময় সকল মামলায় তদন্তপুর্বক জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেয়ার আহবান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোন দলের সাথে সম্পৃক্ততা নেই। কোন পদ পদবীতে তিনি নেই বলে দাবী করেন। সংবাদ সম্মেলনে সুবর্ণচরে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে ইমাম সম্মেলন ও জঙ্গীবাদ মোকাবেলায় মতবিনিময়

পাকুন্দিয়ায় ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

হোসেনপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন পাকুন্দিয়ার ১৮ পরিবার

কিশোরগঞ্জে হিউম্যানিটি অর্গানাইজেশনের ৬ষ্ট বর্ষপূর্তি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর লোক বললেই আপ্যায়নে দ্বিধা নেই, নৌকা প্রেমিক মোনায়েম খা

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জেএসডি’র মনোনয়ন ফরম সংগ্রহ

জাতীয় সনদে জনআকাঙ্ক্ষা থাকতে হবে….আ স ম আবদুর রব

কমলনগরে চর মার্টিন উচ্চবিদ্যালয়ে এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালী