১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৪৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরের ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবিতে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক বাংলাদেশী ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বেলা পৌনে ১১টার দিকে ওই দেশের আলআইন শহরের জিনেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে আজাদ ৩১ ডিসেম্বর আলআইনে নিজ বাসায় স্ট্রোক করেন। আজাদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল মালেকের ছেলে।

আবুল কালাম আজাদের ছোট ভাই জামায়াত নেতা ডা. মো. ইউছুফ জানান, তার বড় ভাই দীর্ঘ ২৫ বছর থেকে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে আবুদাবির আলআইন শহরে চাকুরী করে আসছেন। হঠাৎ গত ৩১ ডিসেম্বর তিনি স্ট্রোক করলে তাকে আলআইন হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ওই শহরের জিনেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি। তার পরিবারে স্ত্রী ও ৪মেয়ে রয়েছে। আজাদের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আজাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তার পরিবার।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী কলেজ ক্যান্টিন-ডাইনিংয়ে ছাত্রলীগের বাকি পৌনে ২ লাখ টাকা

রাঙামাটির বাঘাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ টি দোকান পুড়ে ছাই, আহত- ৫

স্বাস্থ্যকথা: Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) সম্পর্কে জানুন

রামগতির চর বাদাম ইউপির জায়গা জবরদখল

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

রামগতিতে মুন হসপিটাল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

রামগতিতে মুক্তির উৎসব ও সূবর্ণজয়ন্তী মেলা অনুষ্ঠিত

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গণতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পদসভায় নিজান

রামগতিতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

মোবাইল ফোন প্রয়োজনে এসএসসি ও এইচএসসি দুই শিক্ষার্থীর আত্মহত্যা