৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:১৯ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৫, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফজিলাতুন্নেছাসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। ওই মামলায় উপজেলার চরফরাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দিনকে প্রধান আসামী করে তার ছোট ভাই বোরহান উদ্দিন ও চাচাত ভাই রাসেলসহ ১৬জনকে আসামী করা হয়েছে। ঘটনার চারদিন পর শনিবার সকালে আহত ফজিলাতুন্নেছার স্বামী আবুল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ওই মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে ও বর্তমানে চেয়ারম্যান মো. কামাল উদ্দীনের পরিবারের সঙ্গে একই বাড়ীর তার চাচা আবুল হোসেনের দীর্ঘ দিন ধরে জমি-জমা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কামাল উদ্দীনের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আবুল হোসেনের বাড়ির উঠানে যান। সেখানে গিয়ে আবুল হোসেন কে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তারা।

এ সময় আবুল হোসেনের স্ত্রী ফজিলাতুন্নেছা এর প্রতিবাদ করলে কামাল উদ্দীন ক্ষীপ্ত হয়ে চাচী ফজিলাতুন্নেছাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে স্বামী আবুল হোসেন, ছেলে আরিফুল ইসলাম রাজন ও মেয়ে শামীমা নাসরিন এগিয়ে গেলে কামাল উদ্দীনের সঙ্গে থাকা রাসেল ও রাবিয়া খাতুনসহ কয়েকজন তাদের লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে।

মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, এছাড়াও হামলাকারীরা আবুল হোসেনের বসত ঘরের দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঘরের ভিতরে ঢুকে সুকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ দুই লাখ টাকাসহ দুই ভরি ওজনের দুইটি সোনার চেইন লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় তাদের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা চলে যায়। পরে তাদের উদ্বার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান কামাল উদ্দিন মুঠো ফোনে বলেন আমার চাচাত ভাই রাসেলদের সঙ্গে জমিজমা নিয়ে চাচা আবুল হোসেনের বিরোধ চলছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছু মারামারির ঘটনা ঘটেছে। এতে আমার কোন সম্পৃক্ততা নেই। তবুও মামলায় আমাকে প্রধান আসামী করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী গ্রেফাতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

পাকুন্দিয়ায় কেন্দ্রীয় যুবদল নেতা আশফাক গ্রেপ্তার

কমলনগরে সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের পূজামন্ডপ পরিদর্শন

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

রামগতিতে সহায় সম্বলহীনদের মধ্যে এককালীন অনুদান প্রদান

কমলনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন

কমলনগরে ১কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক-১

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা