৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৩২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৯, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইস্রাফিল (২০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা অটোরিশকা ও মোবাইল ফোন পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই ঘটনাটি ঘটতে পারে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। নিহত ইস্রাফিল উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়তে বের হলে চৌধুরী বাজারের দক্ষিণে রাস্তার পাশে ইস্রাফিলের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ইস্রাফিলকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালিত

কিশোরগঞ্জের ছেলে খায়রুল কবির এনসিপি’র কেন্দ্রীয় নেতা

তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

কমলনগরে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ১৫ কোটি টাকা নিয়ে উধাও, সুদের লোভে সর্বশান্ত শতাধিক মানুষ

নান্দাইলে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই; অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

পাকুন্দিয়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

পাকুন্দিয়ায় ১৪ বাড়ি-ঘর ভাংচুর লুটপাট, মারধরে আহত ৫

কমলনগরে ভিজিএফের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ

কিশোরগঞ্জ-৩ স্বতন্ত্র প্রার্থী নাসিমুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা

নোয়াখালীতে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত